blog.Harish

প্রত্যাশা

পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই এক প্রকার শূন্যতা আর অভাববোধ কাজ করে। আর সেইসব অভাববোধ মেটাতে জেগে ওঠে মনের মধ্যে যে ভীষণ কষ্ট দেয়। দেহ ও মনকে নিস্তেজ করে দেয়। জগতের কোনো অনুপ্রেরণাই যখন আর কাজ করে না, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। বেঁচে থাকার নেশা বড় বাজে নেশা। মানুষ বোধহয় এই নেশার কারণেই আশায় বুক বেঁধে বেঁচে থাকে যে একসময় সুদিন আসবে। আর সেই স্বপ্ন দেখতে দেখতে আবার প্রতিদিন সে মরে যায়।